![]() |
| ইউটিউব (YouTube) থেকে টাকা আয় করার উপায়! |
তো এখন একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে ইউটিউবাররা গড়ে কত টাকা আয় করে থাকেন? এই প্রশ্নের উত্তরের খোঁজ আপনি তখনই পাবেন যখন আপনি ইউটিউবারদের আয় করার পাঁচটি উপায় সম্পর্কে কিছুটা ধারণা রাখবেন। চলুন তাহলে আলোচনা করি । অনেক টপিকস আছে তার মধ্য থেকে অতি সহজ ও গুরুত্ব পূন মূল পাঁচি টপিক নিয়ে । এর আগে বলে নেওয়া যাক আগামী লেখাতে (সহজ উপায় অনলাইনে ইনকাম!)এখানে ৫টি বিষয়ের মধ্য YouTube হতে টাকা আয় এই বিষয় টি প্রথম ছিলো আমি কথা দিয়েছিলাম এই বিষয় গুলো নিয়ে অস্তে আস্তে (exposition) বা ব্যাখ্যা করবো সেই ধারাবিহকতায় আপনাদের সমন্য তুলে দরবো আজকের এই আটিকাল।ইনশাল্লাহ মূল বিষয় জাবার আগে এই কথা গুলো না বলে নয় । আমরা হয়তো অনেকেই জানিনা যে ইউটিউবে প্রতি মিনিটে প্রায় তিনশ ঘণ্টার ভিডিও আপলোড হচ্ছে। সুতরাং ব্যাপারটা বুঝতেই পারছেন যে আপনাকে এর মধ্যে সফল হতে হলে অনেক প্রতিযোগীকে পেছনে ফেলতে হবে । আমরা অনেক ইউটিউবারদের সফলতার গল্প শুনি যে কীভাবে তারা শুধুমাত্র বাসায় বসে কাজ করে ইউটিউব ভিডিও তৈরি করে অনেক অনেক টাকা আয় করেছেন। হ্যাঁ! এমন ইউটিউবার আছে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম নয়। আর বিষয়টি মোটেও সহজ কোনো কাজ নয় যদি আপনি না বুঝে কাজ শুরু করেন। ইউটিউব থেকে এই আয়ের মধ্যে অনেক বৈপরীত্য দেখা যায়, কেউ কেউ হয়ত ইতোমধ্যেই এত টাকা আয় করে ফেলেছেন যে সারা জীবন আর কিছু না করলেও তাদের চলছে। আবার অন্যদের দিকে তাকালে দেখা যায় তারা আয় করছেন ঠিকই কিন্তু সে আয়ের পরিমাণ এতই অল্প যে বাসা ভাড়াটাও হয়তো ঠিকমতো পরিশোধ করতে পারছেন না।যাইহোক লাভ লোকশান হিসাব কসা আমার কাজ নয় । ৫টি বিষয় হলঃ-
১।স্পন্সরশিপ এর মাধ্যমে আয় করা
২।নিজেদের পণ্য বিক্রয় করে আয় করা
৩।বিজ্ঞাপন থেকে আয়
৪।অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আয়
৫।ডোনেশন
১। স্পন্সরশিপ এর মাধ্যমে আয় করা:- অনেক ভিডিওতে দেখা যায় ইউটিউবাররা নির্দিষ্ট কোনো কোম্পানীর নাম বলছেন। এতে বুঝবেন, এটা স্পন্সরশীপ। এটা কিছুটা এমন যে, আপনার একটি টিভি চ্যানেল আছে এবং সেখানে বিজ্ঞাপন প্রচারের জন্য কেউ আপনাকে অর্থায়ন করছে।
২। নিজেদের পণ্য বিক্রয় করে আয় করা :-এটা সাধারণত হয়ে থাকে যে সব ইউটিউবারদের অনেক ফ্যান থাকে। তখন সেই চ্যানেলের লোগো দিয়ে টি-শার্ট, চাবির রিং, ব্যাগ ইত্যাদি তৈরি করে সেটা চ্যানেলের ফ্যানদের কাছে বিক্রি করা যেতে পারে। এভাবেও বর্তমানে অনেক ইউটিউবাররা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছেন।
৩। বিজ্ঞাপন থেকে আয়:- ইউটিউবে আয় করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় এটি। আপনি হয়তো জানেন যে বেশিরভাগ ইউটিউবাররাই ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকেই আয় করেন। একটা প্রাথমিক ধারণা থেকে বলা হয়ে থাকে যে, প্রতি এক হাজার ভিউ থেকে প্রায় ৩ থেকে ৭ ডলারের মতো আয় হয়।
৪। অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আয়:- অনেক ইউটিউব বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিতে যায় যে তাদের পণ্যের লিংক তার ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দেবে এবং ভিডিওর মধ্যে তাদের এ পণ্যটির কথা বলতে হবে। যখনই কেউ সেই লিংকে ক্লিক করে পণ্যটি ক্রয় করেন, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তখন তিনি কমিশন হিসেবে পেয়ে যাবেন।
৫।ডোনেশন:- চ্যানেলের ফ্যানরা আপনার ভিডিও দেখে আপনাকে কিছু অর্থ নিজের পকেট থেকে ডোনেট করার প্রক্রিয়াটিও ইউটিউবে আছে। প্যাট্রেয়ন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি হয়ে থাকে। এই প্রক্রিয়াটি তৈরি করা হয়েছে নতুন ইউটিউবাররা যাতে করে ভিউয়ারদের কাছ থেকে তাদের চ্যানেলের জন্য অর্থায়ন পায়। ধরুন আপনি একটা চ্যানেল খুলেছেন এবং সেখান থেকে আপনার তেমন কোনো আয় হচ্ছে না। কিন্তু এদিকে আপনার চ্যানেলের ফ্যানরা চায় আপনি যাতে ভিডিও তৈরি করা চালিয়ে যান। আর সেক্ষেত্রে তারা আপনাকে একটা ডোনেশন দিয়ে যাবে যাতে করে আপনি ভিডিও তৈরি চালিয়ে যেতে পারেন। তবে সাধারণত এই ডোনেশনের মাধ্যমে অনেক আয় করা সম্ভব হয় না। আর তাই এই ডোনেশন সিস্টেমটি রাতারাতি কাউকে বড়লোকও বানিয়ে দিতে পারে না।
post by-www.aitservicecenter.blogspot.com


0 Comments